,

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ (সরাসরি)

news-image

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। সিরিজে এখন ১-১ সমতায়। তিন ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার টসে জিতলেন অধিনায়ক সাকিব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল উইন্ডিজ। টাইগারদের ১২৯ রানে অল-আউট করে তারা ম্যাচ জিতেছিল ৮ উইকেটে; ৫৫ বল হাতে রেখে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। লিটন-সৌম্য-সাকিব-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং আর সাকিবের অসাধারণ ঘূর্ণিজাদুতে ৩৬ রানে কুপোকাত হয় উইন্ডিজ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনই পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটে সিরিজ জিততে পারেনি। টেস্ট-ওয়ানডে জিতলে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। কিংবা ওয়ানডে-টি-টোয়েন্টি জিতলে হারতে হয়েছে টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টেস্ট এবং ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো তিন ফরম্যাটে ‘ট্রেবল’ জিতবে টিম টাইগার।

মিরপুরের এই জয় স্বাভাবিকভাবেই উজ্জীবিত করেছে বাংলাদেশকে। ড্রেসিংরুমের পরিবেশও এখন দারুণ। ক্রিকেটাররা মানসিকভাবে চাঙ্গা। আরও আশার কথা হলো, সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তরুণ লিটন-সৌম্য-মিরাজদের দুর্দান্ত ফর্ম। অন্যদিকে সিরিজ নিশ্চিত করতে ১১০ ভাগ উজার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। বিশ্বের সেরা এই টি-টোয়েন্টি দলকে হারাতে হলে টাইগারদেরকে ১২০ ভাগ উজার করে দিতে হবে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, শার্ফেন রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, বোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ন অ্যালেন, কেমো পল, শেলডন কোট্রেল ্র ওশানে থমাস।

সরাসরি দেখুন এখানে……

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস