,

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে টাইগাররা হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জিতেছে। আজ সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে বিকেল ৫টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে ঢাকায় ৩৬ রানের দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ব্যাটে ঝড় তুলেছেন সাকিবসহ লিটন স্বাদ, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। অধিনায়কের ব্যাট হাতে রানে ফেরা বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির।

দ্বিতীয় ম্যাচে ৪ চার আর ১ ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব, পরে বল হাতে নিয়েছেন ২০ রান খরচে ৫ উইকেট। বোলিংয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে রান খরচে কিছুটা পিছিয়ে থাকা মুস্তাফিজুর রহমান হতে পারেন দলের জন্য সবচেয়ে বড় দুঃশ্চিন্তা। আগের ম্যাচে ৪ ওভারে ৫০ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার। যদিও তিনি গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছিলেন।

ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৪২ রান খরচ করেও কোনো উইকেট পাননি। আরেক পেসার আবু হায়দারও ছিলেন খরুচে। আগের ম্যাচে রুবেল হোসেনকে খেলানোর কথা শোনা গেলেও খেলানো হয়নি। তাই আজকের ম্যাচে তাকে দেখা যেতে পারে।

টাইগারদের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক/ নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন/ মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস