,

‘আমি সেরা মা এবং সেরা খেলোয়াড় হতে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বছরেই কোর্টে ফেরার আশা ব্যক্ত করেছেন সানিয়া মির্জা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কোর্টে ফেরা প্রসঙ্গে এ কথা বলেন ভারতীয় টেনিস তারকা। গেল ৩০ অক্টোবরে পুত্র সন্তানের মা হন সানিয়া। এই মুহূর্তে মাতৃকালীন বিরতিতে থাকা সানিয়া কোর্টের বাইরে অবশ্য আরো আগে থেকেই। চোট কোর্টের বাইরে থাকতে বাধ্য করেছিল তাকে।

কোর্টের বাইরে থাকা সেই সময়ে মা হওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া। সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় এই গ্ল্যামার গার্ল। সানিয়া বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে শোয়েব এবং আমি এ নিয়ে কথা বলি (গর্ভধারণ)। এরপর সচেতন ভাবে আমরা এনিয়ে সিদ্ধান্ত নেই। এর আগেই আমি কোর্টের বাইরে চলে গিয়েছিলাম এবং বিশ্রামে ছিলাম। আমরা ভেবেছিলাম এটা সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়। আমি তৈরি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এক বা দেড় বছর আগে আমি এর জন্য তৈরি ছিলাম কিনা, আমি বলব আমি তৈরি ছিলাম না।’

ফের কোর্টে ফেরা নিয়ে সানিয়া বলেন, ‘আমি নির্দিষ্ট সময় বলতে পারবো না। দায়িত্ব নিয়ে বলছি, আমি নতুন বছরের দিকে তাকিয়ে। আমি সেরা মা এবং সেরা খেলোয়াড় হতে চাই।’

সানিয়া পুত্রকে নিয়ে টুইটারে একটি ছবিও পোস্ট করেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘কখনো ভাবিনি ঘর ছেড়ে বাইরে থাকাটা আমার জন্য কঠিন হবে। কাজের এবং ইজহানকে ছেড়ে দূরে থাকার একটি কঠিন দিন।’ সেখানেও সানিয়া দিয়েছেন ফেরার বার্তা, ‘এই সব মিলেই আমি ফিরে আসতে চাই।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর