,

নতুন রেকর্ডের জন্ম দিল বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : লিটনের ফিফটি, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১১/৪ রানের স্কোর গড়ল বাংলাদেশ দল। আর এতে নতুন রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে যে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ।

এর আগে মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ২০৪ রান। কিন্তু বাংলাদেশ দল আজ ব্যাটিংয়ে নেমে নিজেদের বিপক্ষে গড়া রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল।

দলের ব্যাটিংয়ের শুরুতেই তামিম ইকবাল ফিরে গেলেও মারমুখী ছন্দে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন লিটন দাস। ব্যাক্তিগত ৬০ রান করে লিটন আউট হয়ে ফিরে যাও্য়ার পর অধিনায়ক সাকিব আর সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মিলে দলকে সামনে এগিয়ে নিয়ে যান। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দলের স্কোর ২০০ ছাড়িয়ে যায়।

মিরপুরে ব্যাটিংয়ে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ১৯৪ রান করে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা দল। আর আজ বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৫ ইনিংস গুটিয়ে যায় সফরকারীরা। দুর্দান্ত জয়ে সিরিজে সমতায় ফিরে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস