,

বিপিএলে খেলা হচ্ছে না স্মিথের

news-image

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল স্টিভেন স্মিথের। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে স্মিথকে না করে দিয়েছে বিসিবি। ফলে কুমিল্লার জার্সি গায়ে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।নভেম্বরে বিদেশি খেলোয়াড় কোটায় স্মিথের সাথে চুক্তি করে কুমিল্লা। স্মিথকে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাসেলা গুনারত্নের বদলে। আর এখানটাই দেখা দিয়েছে সমস্যা। বিপিএলের নিয়ম অনুযায়ী বদলি হিসেবে কোন খেলোয়াড়কে নিতে হলে তা নিতে হবে ড্রাফটের প্রথম থেকে। কিন্তু স্মিথ ড্রাফটের বাইরের খেলোয়াড়।

আর এখানেই আপত্তি তোলের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের দাবি প্লেয়ার্স ড্রাফটের তালিকার বাইরে কাউকে দলে নেয়ার নিয়ম নেই। এনিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জরুরি বৈঠকেও বসেছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু কোন সমাধান আসেনি। স্মিথের ব্যাপারে দলগুলোকে কোনমতেই রাজি করানো যায়নি। ফলে বিষয়টি চলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাতে।

নিয়মের বেড়াজালে অবশেষে বিসিবিও স্মিথকে না করে দিয়েছে। ফলে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে দেখা যাবে না বিপিএলের মাঠে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস