,

শেষ পর্যন্ত সাকিবকে খেলানোর চেষ্টা করা হবে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাকি আছে আরও দুই ম্যাচ। আজ হেরে গেলে সিরিজ খোয়াতে হবে বাংলাদেশকে, সঙ্গে টানা তিন ফরম্যাটে তিন সিরিজ জয়ের স্বপ্নও ভঙ্গ হবে টাইগারদের। তাই বাঁচা-মরার ম্যাচ টাইগারদের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশ অধিনায়ক ছিলেন দুর্দান্ত। ব্যাটে বলে একাই টেনেছেন দলকে কিন্তু বাকিদের ব্যর্থতায় সাকিবকেও হতে হয়েছিল ম্লান।

প্রথম ম্যাচের পারফর্মার সাকিবকে নিয়ে দুশ্চিন্তার বাসা বেঁধেছে গতকাল থেকে। সংবাদ সম্মেলনে না এসে সেটিকে আরও বড় করলেন সাকিব। পরে জানা গেছে সাকিবের জ্বর, তাই অনুশীলনও করতে আসেননি গতকাল।

এমন অবস্থায় আজ তাঁকে নিয়ে ধোঁয়াশা সমর্থকদের মাঝে। সাকিবকে খেলানোর জন্য চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওর শরীর কিছুটা খারাপ হলেও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি তাঁকে খেলানোর।

আজ বিকাল ৫টা থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কটরেল।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস