,

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে, এই ম্যাচটি জিতলেই সিরিজও জিতে যাবে ক্যারিবীয়রা। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশই রেখে দেওয়ার সম্ভাবনাই বেশি। আর পরিবর্তন হলে দুটি জায়গায় হতে পারে। সেটা আরিফুল হকের স্থলে মোহাম্মদ মিথুন এবং আবু হায়দার রনির জায়গায় রুবেল হোসেন কিংবা নাজমুল ইসলাম অপু।

সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. আরিফুল হক (মোহাম্মদ মিথুন)
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মোহাম্মদ সাইফউদ্দিন
১০. আবু হায়দার রনি (রুবেল হোসেন)
১১. মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস