,

আইপিএল ২০১৯ : দল পাননি যারা

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াবে নতুন বছর ২০১৯ সালের ২৯ মার্চ। গেল মঙ্গলবার জয়পুরে হয়ে গেল এর প্লেয়ার্স ড্রাফট। সেই নিলামে দল পাননি বেশ ক’জন তারকা ক্রিকেটার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ৫ ক্রিকেটার অবিক্রিত থেকেছেন। তারা হলেন ব্রেন্ডন ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ক্রিস ওকস (ইংল্যান্ড), শন মার্শ (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলংকা)। দুই দফায় নাম ওঠার পরও ডেল স্টেইনের (দক্ষিণ আফ্রিকা) প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও রাইলি রুশোকেও (দক্ষিণ আফ্রিকা) কেউ নেয়নি। তাদের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। একই ভিত্তিমূল্যের প্রোটিয়া পেসার মরনে মরকেলও অবিক্রীত থেকেছেন।

দল পাননি হাশিম আমলাও (দক্ষিণ আফ্রিকা)। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সমান ভিত্তিমূল্যের ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের (অস্ট্রেলিয়া) নাম একাধিকবার ডাকা হলেও কেউ নেয়নি। সমভিত্তিমূল্যের আরেক অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পাও বিক্রি হননি।

১ কোটি রুপি ভিত্তিমূল্যের আরও যেসব ক্রিকেটার বিক্রি হননি- ক্রিস জর্ডান (ইংল্যান্ড), উসমান খাজা (অস্ট্রেলিয়া), জেমস প্যাটিনসন (অস্ট্রেলিয়া)।৭৫ লাখ ভিত্তিমূল্যের যেসব ক্রিকেটারদের কেনেনি কোনো দল-সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), নমান ওঝা (ভারত), জেসন হোল্ডার (উইন্ডিজ), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), জেমস নিশাম (নিউজিল্যান্ড)।

সম্ভাবনা থাকলেও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এছাড়া কয়েক ক্যাটাগরির ভিত্তিমূল্যের যারা ফ্র্যাঞ্চাইজি পাননি-মনোজ তিওয়ারি, চেতেশ্বর পুজারা, পারভেজ রাসুল, ঋষি ধাওয়ান, সৌরভ তিওয়ারি, ভিনয় কুমার, শচীন বেবি, অভিমান্যু মিঠুন। এরা সবাই ভারতীয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর