,

মাহমুদউল্লাহর নাম নিলামেই ওঠেনি!

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন দ্বাদশ আসরে বাংলদেশি বলতে সবেধন নীলমণি সাকিব আল হাসানই হয়তো থাকতে যাচ্ছেন। নিলামে শর্টলিস্টে থাকা দুই বাংলাদেশি তারকা মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের নাম ছিল। দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। আজ ভারতের জয়পুরে অনুষ্ঠিত হওয়া নিলামে মুশফিকুরের নাম তবু নিলামে উঠেছিল, কিন্তু মাহমুদউল্লাহর নাম নিলামে ওঠানোই হয়নি!

এর আগে ২০১৬ আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিক। সেবারও নিলামের প্রথম দিনে তার নাম উঠেছিল। কিন্তু কোনো দলই বাংলাদেশের ‘মি. ডিপেন্ডেবল’কে কিনতে আগ্রহ দেখায়নি। এবারও মুশফিকুরের নাম ঘোষণার পর ক্যামেরাগুলো এ সময় আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। কিন্তু মুশফিককে কিনতে কারও আগ্রহ ছিল না। সবাই নীরব ছিলেন।

উল্লেখ্য, নিলাম থেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ২০ জন খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছে। আর এই নিলামে নাম দিয়েছেন বিশ্বের ১০০২ জন ক্রিকেটার। একইসঙ্গে নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান লুক রনকিকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে ইংলিশ ওপেনার স্যাম কারেনকে ৭.২ কোটি রুপিতে কিনে নিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস