,

রেকর্ড ৫ বার গোল্ডেন বুট জিতলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান লিগ গুলোতে গত মৌসুমে সর্বোচ্চ গোল করে পুরস্কারটা নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি। তবে উয়েফা কর্তৃপক্ষ সেই পুরস্কারটা মঙ্গলবার রাতে লিওনেল মেসির হাতে তুলে দেয়। ফলে সর্বোচ্চ পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনার এ সুপারস্টার। পঞ্চমবারের মতো এ পুরস্কার জিতে মেসি ছাড়িয়ে গেছেন এ সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকা চারবার জিতেছেন এই পুরস্কার।

গত মৌসুমে লা লিগায় ৩৬ ম্যাচে ৩৪ গোল করেছিলেন মেসি। আর ইংলিশ লিগে লিভারপুলের মোহাম্মদ সালাহ ৩২ ও টটেনহাম হটস্পারের হ্যারি কেইন ৩০ গোল করেছিলেন। লিগে সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফির পর এবার গোল্ডেন বুট জিতলেন মেসি।

গত মৌসুমে সর্বোচ্চ গোলের পর এ মৌসুমেও লিগে উড়ে চলছেন মেসি। লা লিগায় এখনো সর্বোচ্চ গোল নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে তিনি।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস