,

নেইমারকে নাটক বাদ দিয়ে গোল করার পরামর্শ পেলের

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরটা মাঠের খেলার জন্য ইতিবাচকভাবে যতোটা আলোচিত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তার চেয়ে বেশি খবরের শিরোনাম হয়েছেন মাঠে তার নেতিবাচক কার্যকলাপের কারণে। মাঠে অযাচিত পড়ে যাওয়া কিংবা ফাউলের জন্য নাটক করায় সারা বিশ্বজুড়েই সমালোচনার শিকার হয়েছেন তিনি।

তাই নেইমারকে এ অবস্থা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তারই স্বদেশী কিংবদন্তি ফুটবলের রাজা পেলে। পেলের মতে নেইমার চাইলেই একজন কিংবদন্তি খেলোয়াড় হতে পারবে, যদি সে নাটক বাদ দিয়ে গোল করা এবং করানোয় মন দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পেলে বলেন, ‘আমি সবসময়েই বলে এসেছি যে নেইমার কিংবদন্তি হবে। তার মধ্যে সেই প্রতিভা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কি দেখলাম?’

প্রশ্ন করে উত্তরটাও নিজেই দেন কালো মানিক। তিনি বলেন, ‘সে খেলার বদলে নিজেকে অন্যভাবে উপস্থাপন শুরু করলো। গোল না করে তার বদলে অযাচিত অঙ্গভঙ্গি, ফাউলের জন্য অভিনয়, রেফারির কাছে অনুনয়-অভিযোগ দিয়ে আলোচনায় থাকলো। এমনটা করে নিজের একটা নেতিবাচক চেহারা তৈরি করে ফেলেছে সে।’

এসময় এ সমস্যা থেকে উত্তরণের পথ বলতে গিয়ে পেলে বলেন, ‘আমরা তার এই স্বভাবগুলো নিয়ে অনেক কথা বলেছি। আপনি দেখেন, এতোকিছুর পরেও খেলোয়াড় হিসেবে সে কিন্তু সেরাদের একজন। একজন বাবা তার ছেলেকে কখনো গালমন্দ করে না, শিক্ষা দেয়। যখন আমি আপনাদের বলি যে সে আমার সন্তান, তখন আমি তাকে সান্তোসের সন্তান হিসেবেই দেখি। এ কারণেই যতো কথা বলি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর