,

কিউইদের হতাশার এক দিন উপহার দিলেন ম্যাথিউজ-মেন্ডিস

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ড হয়তো ভাবছিলো চতুর্থ দিন সকালে কত দ্রুত অলআউট করে দেবে সফরকারী শ্রীলঙ্কাকে। প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড পাওয়ায় ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি ছিলো কিউইদের সামনে। কিন্তু এর বিপরীত ভাবনাই ছিলো শ্রীলঙ্কার দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও কুশল মেন্ডিসের মনে।

তাই তো ৩ উইকেটে ২০ রান নিয়ে দিন শুরু করে, সারাদিন খেলে দলের সংগ্রহকে ৩ উইকেটেই ২৫৯ রানে পৌঁছে দিয়েছেন এ দুই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। পুরো দিনে ৯০ ওভার বোলিং করেও এ জুটিকে টলাতে পারেননি টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা।

চতুর্থ দিন শেষে ম্যাচের অবস্থা দাঁড়িয়েছে হাতে ৭ উইকেট রেখে দ্বিতীয় ইনিংসে আর মাত্র ৩৭ রানে পিছিয়ে চন্ডিকা হাথুরুসিংহের দল। তৃতীয় দিন শেষে যেখানে তাদের ছিলো ইনিংস পরাজয়ের শঙ্কা, সেখানে চতুর্থ দিন শেষে উল্টো লিড নেয়ার আশা।

তৃতীয় দিন ব্যাট করতে নেমেই মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকা ৩, দিমুথ করুনারাত্নে ১০ ও ধনঞ্জয় ডি সিলভা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

সেখান থেকে জুটি গড়ে দলকে স্বস্তিজনক অবস্থায় নিয়ে এসেছেন ম্যাথিউজ ও মেন্ডিস। দুজনই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত সেঞ্চুরি। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৬ রানে অপরাজিত মেন্ডিস, নবম সেঞ্চুরি করা ম্যাথিউজের সংগ্রহ ১১৭ রান।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস