,

ভারতকে বাজে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : অহংকারী কোহলির এক ম্যাচ পরেই নাক কাটা গেল। অস্ট্রেলিয়া সফরে স্মিথ-ওয়ার্নারহীন প্রতিপক্ষকে প্রথম টেস্টে হারিয়ে গাছের চূড়ায় উঠলেও দ্বিতীয় টেস্টে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়েন তিনি ও তার টিম ইন্ডিয়া দল। পার্থে ১৪৬ রানে বড় ব্যবধানে হারে ভারত। আর চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া-৩২৬ ও ২৪৩
ভারত-২৮৩ ও ১৪০

এই টেস্টে ভারতের হার চতুর্থ দিনই রচনা হয়েছিল। যেখানে ২৮৭ রানের টার্গেটে ৫ উইকেট হারিয়ে ১১২ রানে দিন শেষ করেছিল তারা। আর ম্যাচের পঞ্চম ও শেষ দিন আর মাত্র ২৮ রান যোগ করতেই মুখ থুবড়ে পড়লো সফরকারী দলটি।

অজিদের ৩ পেসার ও এক স্পিনার মিলে ধসিয়ে দেন ভারতীয় ব্যাটসম্যানদের।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋশভ প্যান্ত কিছুক্ষণ টিকলেও লোয়ারঅর্ডাররা দাঁড়াতেই পারেননি। বিহারি ২৮ ও প্যান্ত করেন ৩০ রান। এই ইনিংসে মিচেল স্টার্ক ও স্পিনার নাথায় লায়ন ৩টি করে উইকেট দখল করেন। আর ২টি করে উইকেট ভাগাভাগি করেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

প্রথম ইনিংসে ৫টিসহ মোট ৮ উইকেট নেওয়া লায়ন ম্যাচ সেরা নির্বাচিত হন।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সি-ডে টেস্টে লড়বে দু’দল।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস