,

‘সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটা একটা উপায়’

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট এবং ওয়ানডেতে দাপটের সঙ্গে সিরিজ জয় করা বাংলাদেশ হেরে গেল বাজেভাবে। দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের টি-টোয়েন্টিতে হঠাৎ এই ছন্দ পতনে হতাশ ক্রিকেট ভক্তরা। ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরিলের গতিতে উড়ে গেল টাইগাররা।

সোমবার সিলেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন কটরিল। ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন জ্যামাইকান এই পেসার। এদিন তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসানদের উইকেট শিকারে করে সামরিক বাহিনীর সদস্যদের মতো স্যালুট দেন কটরিল।

খেলা শেষে তার এই ব্যতিক্রমধর্মী উদযাপন নিয়ে সংবাদ সম্মেলনে ক্যারিরবীয় এই ফাস্ট বোলার বলেন, ‘আসলে আমি জ্যামাইকান ডিফেন্স ফোর্সের সৈনিক। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি একটা উপায়। আমি একটা আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। কাজেই কৃতজ্ঞতা প্রকাশের এটা একটা উপায়।’

নিজেদের বোলিং আক্রমণ নিয়ে কটরিল বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আক্রমণাত্মক বোলিং করা, যেটা আমরা করি। ইয়র্কার, লেংথ, শর্ট যেটাই হোক আক্রমণাত্মক বোলিং করতে হবে। যেটা কাজেও দিয়েছে।’

সোমবার প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ৬১ রানের পরও ১২৯ রানে অলআউট বাংলাদেশ দল। টার্গেট তাড়া করতে নেমে ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিশ্চিত করে উইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

এদিন খেলা শেষে ক্যারিবীয় এই পেসার বলেন, ‘আমরা পরের দুটি ম্যাচেও এই ছন্দ টেনে নিতে চাই। দলে এটাই আলোচনা হচ্ছে। এই ম্যাচটা পরের দুই ম্যাচের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে থাকল।’

আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে শনিবার শেষ ম্যাচ খেলে দেশের বিমানে উঠবে উইন্ডিজ ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস