,

আইপিএল নিয়ে বাংলাদেশিদের মতামত চায় কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : বাঙালি অধ্যুষিত কলকাতায়ও সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের অসংখ্য ভক্ত সমর্থক রয়েছেন। সেই চিন্তা থেকেই বিজ্ঞাপনের স্বার্থে বাংলাদেশি ক্রিকেটাদের খেলাতে চায় আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকরা।

কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট করা হয়েছে, সেখানে লেখা- ‘কেকেআরের বাংলাদেশি সমর্থকেরা! আপনারাই আপনাদের খেলোয়াড়দের সব থেকে ভালো করে চেনেন, জানেন। তাই এবার আপনাদের পরামর্শ জানানোর সুযোগ। ২০১৯ আইপিএলে কোন বাংলাদেশি খেলোয়াড়কে আপনারা কলকাতায় দেখতে চান।’

তবে এবার চাইলেও সাকিবকে দলে নিতে পারছে না নাইট রাইডার্স। সাকিবকে ধরে রেখেছে তার দল হায়দরাবাদ।

২০১৯ সালের আইপিএলের জন্য তাই একজন বাংলাদেশি ক্রিকেটার নিতে চাইছে কলকাতা। সেজন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে তারা।

আইপিএলে টানা সাত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। কিন্তু সবশেষ আসরে তাকে ছেড়ে দেয় বলিউড সুপার স্টার শাহরুখ খানের দল নাইট রাইডার্স।

সান রাইজার্স হায়দরাবাদের হয়ে কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পারফরম্যান্সের কাছে হেরে সমালোচনায় পড়ে কলকাতা নাইট রাইরাইডার্স।

তাই সাকিবের কদর বেড়েছে কলকাতার কাছে।

এখন সেই সাকিবের অভাব অনুভব করছে নাইট রাইডার্সের ফ্রাঞ্চ্যাইজি মালিকরা। তারা এখন বুঝতে পারছে দলে একজন কোয়ালিটিফুল অলরাউন্ডারের গুরুত্ব কত বেশি।

যে কারণে আসন্ন আইপিএলে সাকিবের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে পারে এমন একজন বাংলাদেশি ক্রিকেটারকে খুঁজছে কলকাতা।

সাকিব টানা সাত আসরে নাইট রাইডার্সের হয়ে খেলায় বাংলাদেশি সমর্থকদেরও আলাদা একটা আবেগ জন্মেছিল কলকাতার প্রতি।

বাংলাদেশে তৈরি হয়েছিল নাইট রাইডার্সের বিপুল সমর্থক। সাকিবকে কলকাতা ছেড়ে দেয়ায় দলটির প্রতি আগ্রহ হারিয়েছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশের সমর্থন নষ্ট হয়েছে নাইট রাইডার্সের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর