,

আবারও শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে অভিষেকের পর থেকে গত ১০ বছরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এই অধিনায়ক।

এদিন ২৫৭ বলে ১৩ চার ও এক ছক্কায় ১২৩ রান করার মধ্য দিয়ে আরও একবার কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি।

টেস্ট ক্রিকেটে নিজের খেলা ১৩০তম ইনিংসে ২৫তম সেঞ্চুরি করেন শচীন। তার চেয়ে তিন ইনিংস কম খেলে (১২৭তম) ২৫টি সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তবে ৬৮তম ইনিংসে দ্রুততম ২৫টি সেঞ্চুরি করে শীর্ষে ডন ব্রাডম্যান। সেই তালিকায় দুইয়ে কোহলি, তিনে শচীন।

এর আগে গত অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১২তম ওয়ানডেতে ৩৬তম সেঞ্চুরি করে শচীনকে ছাড়িয়ে যান কোহলি। ৩৬টি সেঞ্চুরি করতে শচীন টেন্ডুলকার খেলেন ৩১১ ম্যাচ।

শুধু সেঞ্চুরি করাই নয়, ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান সংগ্রহ করতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন খেলেন ২৫৯ ইনিংস। অথচ তার চেয়ে ৫৪ ইনিংস কম খেলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক কোহলি।

পার্থে চলমান টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১৭৫ রানের লিড অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে হ্যারিস (৭০), ট্রাভিস (৫৮) এবং ফিঞ্চের (৫০) ফিফটিতে ৩২৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জবাব দিতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে (১২৩) ভর করে প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট ভারত। এছাড়া ৫১ রান করেন আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৬৭ রানে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট ভাগাভাগি করেন মিসেল স্টার্ক ও জস হ্যাজলেউড।

৪৩ রানে এগিয়ে থেকে রোববার তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। ৪১ ও ৮ রানে অপরাজিত আছেন উসমান খাজা ও অধিনায়ক টিম পেইন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস