,

ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারো সেরা ১০-এ উঠে আসলেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারো সেরা ১০-এ উঠে আসলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে থাকা এই বাঁ-হাতির রেটিং পয়েন্ট এখন ৬৭১। এর আগে গেল নভেম্বরেও তিনি সেরা ১০-এ ঠাঁই পেয়েছিলেন।

৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন রশিদ খান। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান ১৯ ও মাশরাফি বিন মুর্তজা ৩৩ তম অবস্থানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডানহাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডেতে মিরাজের র‌্যাংকিং ৪৮।

তিন ম্যাচের তিন ইনিংসে সমান ছয়টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ।

ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস