,

‘আমি ইমরান খান নই’ বললেন মাশরাফি

news-image

‘আমি ইমরান খান নই’ বললেন মাশরাফি
অনলাইন ডেস্ক : মাশরাফি: ‘ আমি ইমরান খান নই। দাতব্য কাজ ও খেলাধুলার উন্নয়ন করাই আমার লক্ষ্য।’
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেছেন, তিনি ইমরান খান নন। দাতব্য কাজ ও খেলাধুলার উন্নয়ন করাই তার লক্ষ্য। বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে এসব বলেন তিনি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চলতি মাসের ৩০ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি। আওয়ামী লীগের টিকিটে নড়াইল-১ আসন থেকে নির্বাচন করছেন তিনি।

রাজনীতিতে আসা নিয়ে মাশরাফি বলেন, ‘ইমরান খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী) যে পর্যায়ে পৌঁছেছে চাইলেও সবাই তত দূর যেতে পারে না। আমার ইচ্ছা ক্রিকেটের জন্য কিছু করা। কারণ আমি একজন খেলোয়াড়, আমার ইচ্ছা এতটুকুই। আমি নিজ এলাকার মানুষের জন্যও কাজ করতে চাই।’

‘নড়াইল এক্সপ্রেস’ নামে মাশরাফি একটি দাতব্য সংস্থা খুলেছেন। তার সংস্থাটি ইতিমধ্যে নড়াইলের কয়েকটি হাসপাতালে অ্যাম্বুলেন্স দিয়েছে। কৃষকদেরকে উচ্চ ফলনশীল জাতের ধানবীজও দিয়েছে এটি।

‘আমি ইমরান খান নই’ বললেন মাশরাফি

নির্বাচন করলেও বর্তমানে খেলার মাঠে আছেন মাশরাফি। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

মাশরাফি এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ২০০৯ সাল থেকে কোন টেস্ট ম্যাচেও অংশ নেননি মাশরাফি।

বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিল আল হাসানের মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করেছেন মাশরাফি। তবে মাঠে মরণপণ চেষ্টা, সাতটি অপারেশন নিয়েও খেলা চালিয়ে যাওয়া এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে গেছে ‘ম্যাশ’কে।

এক সময় খুড়িয়ে খুড়িয়ে চলা বাংলাদেশ দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার কারণেও সবার প্রশংসা কুড়িয়েছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস

‘নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য’: ট্রাম্প