,

পার্থ টেস্ট: দু’দলই সমানে সমান

news-image

অনলাইন ডেস্ক : গতি ও বাউন্সে ভরা সবুজ পিচে দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা সাফল্য পায়নি। তবে লাঞ্চের পর তিনটি উইকেট তুলে ম্যাচে ফেরে ভারত। দিনের শেষ সেশনে আরও তিনটি উইকেট তুলে পার্থ টেস্টে লড়াইয়ে টিকে রইল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে।

পিচে পেসারদের জন্য সাহায্য থাকলেও অজি অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টিম পেইনের সিদ্ধান্ত যে নেহাৎ অমূলক নয়, সেটা প্রমাণিত হয়ে যায় দিনের প্রথম সেশনেই। চার পেসারের ভারতীয় বোলিং লাইনআপ পার্থের তাজা পিচে প্রথম দিনের প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ হয়। দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ ভারতীয় বোলারদের অনায়াসে সামলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন। প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে।

মধ্যাহ্নভোজের বিরতিতে ফিঞ্চ ২৮ ও হ্যারিস ৩৬ রানে ব্যাট করছিলেন। পরে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন দু’ই ওপেনারই। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা হ্যারিস ৯টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে অর্ধশতরান করেন। ফিঞ্চ ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রান করেন৷
ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে যখন ম্যাচে জাঁকিয়ে বসতে শুরু করেছে অস্ট্রেলিয়া, ঠিক তখনই ভারতীয় বোলারারা পালটা আঘাত হানে অজি শিবিরে হাফসেঞ্চুরির গণ্ডি ছোঁয়ার পরেই অ্যারন ফিঞ্চকে এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে সাজঘরে ফেরত পাঠান বুমরাহ। উসমান খাওয়াজা (৫) উমেশ যাদবের লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ঋষভের দস্তানায় ধরা পড়েন। ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারিস হনুমা বিহারীকে উইকেট দিয়ে ক্রিজ ছাড়েন।

চায়ের বিরতির পর পিটার হ্যান্ডসকম্ব ৭ রান করে ইশান্তের বলে আউট হন। স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি দুরন্ত ক্ষিপ্রতায় শূন্যে লাফিয়ে ক্যাচ ধরেন। ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে শন মার্শ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটের জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৮৪ রান। শেষে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় মার্শকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৪৫ রান করে হনুমা বিহারীর দ্বিতীয় শিকার হন তিনি।

ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করার পর নিজের ইনিংসকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি হেড। ৮০ বলে ৫৮ রান করে ইসান্তের বলে শামির হাতে ধরা দেন তিনি। প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন অজি দলনায়ক টিম পেইন। প্রথম দিনের শেষে কামিন্স ১১ ও পেইন ১৬ রান করে অপরাজিত রয়েছেন।

প্রথম দিনে ইশান্ত ও হনুমা বিহারী দু’টি করে উইকেট নিয়েছেন। একটি করে উিকেট দখল করেন জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব। শামি ১৮ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট তুলতে পারেননি৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর