,

চেজকে ফেরালেন সাকিব (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ম্যাচে শাই হোপের কাছেই পরাজিত হয় বাংলাদেশ। আজ উইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেই হোপই চোখ রাঙাচ্ছেন টাইগার বোলারদের ওপর। ওপেনিংয়ে নেমে এখনো সাবলীলভাবে খেলে যাচ্ছেন তিনি। তবে মিরাজের ঘুর্ণিতে কাঁপছে উইন্ডিজরা। এক প্রান্তে হোপ প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে মিরাজ ঠিকই উইন্ডিজদের আসা যাওয়ার মিছিলে রেখেছেন। সফরকারীদের ৬ উইকেটের মধ্যে চার উইকেটই যায় মিরাজের পকেটে।

দ্বিতীয় স্পেলে বল করতে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব আল হাসান। হোপের সাথে ক্রমেই বড় পার্টনারশীপ করতে যাওয়া চেজকে ফেরান সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। ক্রিজে আছেন শাই হোপ ৭২ ও ফ্যাবিয়ান এলেন ০ রানে।

চতুর্থ ওভারের মাথায় উইন্ডিজের প্রথম উইকেট তুলে নেন মেহেদী মিরাজ। চন্দরপল হেমরাজকে মিথুনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। দ্বিতীয় উইকেটও যায় মিরাজের পকেটে। এবার সরাসরি ড্যারেন ব্রাভোকে বোল্ড করে সাজঘরে পাঠান।

দ্বিতীয় উইকেটের জুটিতে শাই হোপ-ব্রাভো ৪২ রান করেছিলেন। ব্রাভো আউট হন ১০ রানে। নিজের দ্বিতীয় ওভারের মাথায় মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মস সাইফুদ্দিন। ব্যক্তিগত ১৯ রাতের মাথায় সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান স্যামুয়েলস। হেটমায়ারকে পুরো সিরিজে বোতলবন্দী করে রেখেছিলেন মেহেদী মিরাজ। আজও তাই। ক্রিজে এসেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।

এদিকে বাংলাদেশ-উইন্ডিজ তৃতীয় ম্যাচের মধ্যদিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগের দুই ম্যাচের দল থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আজ শুক্রবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

একাদশে দুই পরিবর্তন নিয়ে এসেছে আজ টাইগার টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েসের পরিবর্তে মোহাম্মদ মিথুন ও রুবেল হোসেনের পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিন একাদশে সুযোগ পেয়েছেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজ নেমেছে এক পরিবর্তন নিয়ে। পেসার ওশান থমাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজরা চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা নিয়ে আসে। তাই আজ তৃতীয় ও শেষ ম্যাচটি রুপ নিয়েছে অলিখিত ফাইনালে।

https://www.youtube.com/watch?v=lufY8JUE-VM

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর