,

চীনে রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ২২

news-image

অনলাইন ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২২ জন। আজ বুধবার সকালে প্রদেশের ঝাংজিজিকৌ শহরে এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিস্ফোরণের ভিডিওতে কালো ধোঁয়া ও অগ্নিশিখা দেখা যায়। আজ সকালে প্রকাশিত ছবিতে রাস্তায় পুড়ে যাওয়া কার ও ট্রাকের সারি দেখা গেছে। সরকারি সূত্রের উদ্ধৃত দিয়ে দেশটির সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুনে ৫০ গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

একজন নারী জানান, হেবেই সেনগুয়া কেমিক্যাল ইনডাস্ট্রি কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। হেবেই সেনগুয়ার একজন মালিক নিশ্চিত করেছেন, কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণস্থলের সবকিছু আগুন পুড়ে গেছে।

এর আগে ২০১৫ সালের আগস্টে চীনের বন্দর নগরী তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’