,

হাসিনার সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে চার বছর বাংলাদেশে অবস্থানকালে বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এ জন্য বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

জানা গেছে, সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে জানান, এসব পদক্ষেপ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা বলেন, নির্বাচনের সময়ে যেকোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানাতে তার দল প্রস্তুত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা