,

হাসপাতাল থেকে বাসায় পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল সোমবার রাত ৯টার দিকে বাসায় ফিরে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূর্ণিমা লিখেন, ‌‘আটদিন পর আল্লাহ রহমতে সুস্থ হয়ে আজ হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। কিন্তু আমাকে এখনও সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডাক্তারের পরামর্শমতে, পূর্ণ সুস্থ হতে আমার আরও কমপক্ষে দু সপ্তাহ সময় লাগবে। ভালোবাসা এবং দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। ’

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পরে গত ২৫ অক্টোবর তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান নায়িকার স্বামী আহমেদ ফাহাদ জামাল।

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ফাহাদ জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেওয়া হয়। সেখানে তাকে দুদিন রাখা হয়। হাসপাতালের চিকিৎসক পূর্ণিমাকে দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর