,

সানিয়া-শোয়েবের ঘরে নতুন অতিথি

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ঘর আলোকিত করলো পুত্র-সন্তান। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এই সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা।

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সুখবর জানালেন শোয়েবই। এরপর থেকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি।শোয়েব মালিকের টুইটসকাল ৮টার দিকে করা টুইটে শোয়েব বলেন, ‘ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে: আমাদের ছেলে হয়েছে এবং আমার বালিকা (সানিয়া) ভালো আছে এবং বরাবরের মতোই সে সুস্থ #আলহামদুলিল্লাহ। আমাদের জন্য শুভকামনা ও দোয়া করায় সবাইকে ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ’।

মন দেওয়া-নেওয়ার পর দীর্ঘদিন প্রণয় শেষে ২০১০ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সানিয়া-শোযেব। এই বছরের এপ্রিলেই সানিয়ার সন্তানসম্ভবা হওয়ার শুভসংবাদ জানা যায়।

মাতৃত্বের জন্য আপাতত কোর্টের বাইরে থাকা সানিয়া ২০২০ টোকিও অলিম্পিকে ফেরার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে পাকিস্তানের হয়ে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন শোয়েব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে