,

আবুধাবিতে মসজিদ ঘুরে দেখলেন ইসরায়েলি মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত ‘শেখ জায়েদ বিন সুলতান’ মসজিদে ঘুরে বেড়ালেন ইসরায়েলের ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভ। তার মসজিদ পরিদর্শনের ছবি প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর পার্সটুডের।

তারা এটাকে ইসরায়েলের জন্য বড় বিজয় হিসেবে গণ্য করছে। ইসরায়েলি বাহিনী যখন প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে ঠিক তখনই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত দখলদার মন্ত্রীকে মসজিদে প্রবেশের অনুমতি দিলো।

একইসঙ্গে আবুধাবিতে জুডো প্রতিযোগিতায় ইসরাইয়েকে অংশ নেয়ার অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে অংশ নেন ইসরায়েলের ওই মন্ত্রী। তিনি আমিরাতের জুডো ফেডারেশনের প্রধানের সঙ্গে বৈঠক ও করমর্দন করেন।

ফিলিস্তিনি জাতি এবং পুরো মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এবার তা করা হয়নি।

তবে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলকারী ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যেরই বিভিন্ন দেশ তাদের সুর পাল্টাতে শুরু করেছে।

এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের গোপন সম্পর্কের কথা জানা গেছে। আবার সম্প্রতি মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ ওমান সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে আসার ঘোষণাও দিয়েছে ওমান। আর মিশরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগে থেকেই বেশ পুরনো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর