,

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদার আপিলের রায় আজ

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট। একইসঙ্গে অন্য দুই আসামির আপিল ও খালেদার সাজা বাড়াতে দুদকের করা রিভিশনের রায় ঘোষণা করা হবে। এ রায় ঘোষণা করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে খালেদা জিয়ার করা আপিলসহ তিন আসামির আপিল নিয়ে রাষ্ট্র, দুদক ও আসামিপক্ষের শুনানি শুরু হয়। পরে শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

আদালতে এদিন দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তবে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আরো জানা গেছে, খালেদা জিয়াসহ তিন আসামির আপিল এবং দুদকের রিভিশন এক নম্বরে রাখা হয়েছে।

এ ব্যাপারে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়ার করা আপিলসহ তিন আসামির আপিল ও দুদকের সাজা বৃদ্ধি চেয়ে আবেদনের ওপর ৩২ দিন শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। একইসঙ্গে খালেদার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর