,

প্রধানমন্ত্রীর সাড়ার মাধ্যমে আলোচনা প্রক্রিয়া শুরু হলো : সাংবাদিকদের ড. কামাল হোসেন

news-image

সংলাপের জন্য আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার সকালে তাঁর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর সাড়ার মাধ্যমে আলোচনা প্রক্রিয়া শুরু হলো। গণতান্ত্রিক আলোচনা প্রক্রিয়াকে ধরে আমি বার বার উদ্যোগ নিয়েছি। আলোচনার প্রেক্ষিতে আমরা একটি বাস্তব অবস্থায় পৌঁছাব। আমি আশা করি এই আলোচনা উদ্যোগ ইতিবাচক হয়েছে এবং হবে।

তিনি আরো বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পেয়েছি। আগামী ১ নভেম্বর সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যাবে। আমি আশাবাদী একটি ইতিবাচক আলোচনা হবে।

এ সময় সাংবাদিকদের ‘লোকমুখে গুঞ্জন আছে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন’- এ প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, এ খবর ভিত্তিহীন। এ অবস্থায় আমার প্রধানমন্ত্রী হওয়ার বয়স নেই।‘

এ ছাড়াও ইভিএম বাতিলের জন্য তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া প্রস্তাব প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, এটা নির্বাচন কমিশনের কারার কথা নয়। এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর