,

প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ার

news-image

বিনোদন ডেস্ক : ‘কোনো উপহার না আনলে কৃতার্থ হব।’ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের কার্ডে এ রকম কথা লেখা থাকবে? সম্ভবত না। কেননা নিউইয়র্কে ‘ব্রাইডাল শাওয়ার’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দেবেন প্রিয়াঙ্কার হলিউডের বন্ধুরা। সঙ্গে আনবেন প্রিয়াঙ্কার জন্য নানা উপহার। নতুন সংসার শুরু হবে, আর বন্ধুদের উপহার নেবেন না, তা হয়?

বিয়ের শত নিয়ম! সেগুলোর মধ্যে এখন এসে ঢুকেছে ‘ব্রাইডাল শাওয়ার’। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্ত হয়েছে এটি। এতে বিশেষ পোশাকে তিনি হাজির হয়েছিলেন হলিউড ও যুক্তরাষ্ট্রের বন্ধুদের সামনে। যদিও প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়েটা হচ্ছে ভারতে, যুক্তরাষ্ট্রের বন্ধুদের কথা ভুলে গেলে তো আর চলে না। তাই ব্রাইডাল শাওয়ারের আয়োজন করা হয়েছে নিউইয়র্কে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ারের আয়োজন করেছে তাঁর কর্মী বাহিনী। এ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন পালকের সাদা মার্চেসা এবং পায়ে ক্রিশ্চিয়ান লেবোর্টান পাম্প। গলায় ছিল বিখ্যাত টিফানির হীরার হার। প্রস্তুতিপর্ব শেষে রূপসজ্জাকার মিমি কাট্রেল প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা গেছে, সোনালি বেলুন দিয়ে ‘ব্রাইড’ লেখা পশ্চাৎপটের সামনে দাঁড়িয়ে আছেন প্রিয়াঙ্কা। নতুন জীবনে প্রবেশের শঙ্কার ছায়া পড়েছে মুখে। সাজগোজ চলছিল যখন, তখনো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। দলের মেয়েদের সঙ্গে হাসিমুখের সেই ছবি বলে দিচ্ছিল, প্রস্তুতি চলছে।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে এই ডিসেম্বরে ভারতের যোধপুরে। সম্প্রতি যোধপুরের মেহরাঙ্গর দুর্গ এবং উমেদ ভবনের সামনে ছবি তুলেছেন এই জুটি। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানের আগে নিজেরাই জায়গাটা একটু রেকি করে এসেছেন তাঁরা। মেহরাঙ্গর দুর্গ এবং উমেদ ভবন বড় বড় তারকার বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে আলোচিত। ইংরেজ গায়িকা ও মডেল নওমি ক্যাম্পবেল, অভিনেত্রী এলিজাবেথ হারলে এবং ব্যবসায়ী অরুণ নায়ারেরা এই জায়গা দুটিতে অনুষ্ঠান করেছিলেন। প্রিয়াঙ্কা-জোনাসের বিয়ের অনুষ্ঠান সম্ভবত হবে দুর্গে। তবে মূল অনুষ্ঠান হবে উমেদ ভবন প্যালেসে।

বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই প্রিয়াঙ্কার কর্মকাণ্ড। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’। ছবিটি পরিচালনা করেছেন সোনালি বসু। এ ছবিতে তাঁর সহশিল্পীরা হলেন ফারহান আক্তার ও জায়রা ওয়াশিম। তথ্যসূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর