,

‘সম্মতি ছাড়াই শুটিংয়ের সময় যৌন সুবিধা নিতেন’

news-image

বিনোদন ডেস্ক।। মিটু আন্দোলনে উত্তপ্ত ভারত। প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে মুখ খুলছেন যৌন হেনস্থার শিকার অভিনেত্রীরা। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন কান্নাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শ্রুতি হরিহরণ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একই ইন্ডাস্ট্রির অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন শ্রুতি। তার অভিযোগ,ছবির শুটিংয়ের সময় সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। শয্যাদৃশ্যে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করতেন।

গত ২০ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করেন শ্রুতি। ওই পোস্টে ২০১৬ সালে একটি সিনেমার শুটিংয়ের সময়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
শ্রুতি লিখেন, ‘শুটিংয়ের সময় সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। তবে শুধু ২০১৬ সালেও নয়,২০১৫ সালেও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সেই সময়ে অর্জুন তার শরীরে আপত্তিজনকভাবে হাত দিতেন বলে অভিযোগ তার। পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকি বক্ষবন্ধনীর উপরেও হাত দেওয়ার অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
শ্রুতি বলেন,‘আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম। কারণ উনি সিনিয়র ছিলেন,আমি জুনিয়র।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে