,

আ. লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সম্ভাব্য বৈঠক ৩১ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সম্ভাব্য বৈঠকের তারিখ ৩১ অক্টোবর। সোমবার রাত ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানান ও কতজন সদস্য বৈঠকে আসবেন তা জানতে চান এবং সম্ভাব্য বৈঠকটি ৩১ অক্টোবর হতে পারে বলে জানান। বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৫ বা ২০ সদস্য অংশ নিতে পারে বলে তিনি ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। গণফোরাম সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবার জন্য সব সময় খোলা। পার্টির পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি এই সংলাপে আমরা সম্মত।

সংলাপের স্থান ও সময় কিভাবে নির্ধারণ করা হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। ওবায়দুল কাদের বলেন, খুব শিগগির জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের এই সংলাপের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা কর্মসূচি ও ৭ দফা দাবি মেনে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন দাবি মেনে নেয়া হবে আর কোনটা মেনে নেয়া হবে না আমরা এখন এ বিষয়ে কিছুই বলতে চাই না, সংলাপে সব বিষয়ে আলোচনা হবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে