,

রোহিতের একার রানই করতে পারেনি উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম খেলায় গুয়াহাটিতে ১৫২ রানের লড়াকু ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা। এরপর দুই ম্যাচে ৪ ও ৮ রানে ফেরা ভারতীয় এই ওপেনার সোমবার খেলেছেন ১৬২ রানের ঝকঝকে এক ইনিংস। তার একার রানও করতে পারেনি উইন্ডিজ। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ১৫৩ রানে অলআউট জেসন হোল্ডারের দল।

সোমবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। এদিন উদ্বোধনীতে ৭১ রান যোগ করে ফেরেন ওপেনার শেখর ধাওয়ান (৩৮)। এ নিয়ে পাঁচ ম্যাচে একটি ফিফটিও করতে পারেননি ভারতীয় এই ওপেনার। অবশ্য তার আগের চার ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন ধাওয়ান।

আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ১৬ রানে ফেরান কেমার রোচ। ১০১ রানে দুই উইকেট হারানো পর তৃতীয় উইকেটে ২১১ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও আম্বাতি রাইডু।

১৩৭ বল খেলে ২০টি চার ও চারটি ছক্কায় ১৬২ রান করেন রোহিত। এটা তার ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবসকে স্পর্শ করেন রোহিত। ২৪৮টি ওয়ানডে খেলে ২১টি সেঞ্চুরি করেছেন গিবস। তার চেয়ে ৫৬ ম্যাচ কম খেলে ২১টি সেঞ্চুরি করেন রোহিত।

মাত্র ৮১ বল খেলে ৮টি চার ও চারটি ছক্কায় ১০০ রান করেন রাইডু। তিন বছর পর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেলেন রাইডু। এর আগে ২০১৫ সালের জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে করেছেন ১২৪* রান। তার আগে ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে আহমেদাবাদে করেছেন ১২১* রান।

রোহিত-রাইডুর সেঞ্চুরির দিনেও ব্যাট হাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। এদিন ফেরেন ২৩ রানে। এ নিয়ে সবশেষ ২১ ম্যাচের মধ্যে ১৪ খেলায় ব্যাট করার সুযোগ পেলেও কোনো ফিফটি করতে পারেননি ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া এই অধিনায়ক।

সাম্প্রতিক এই বাজে পারফরম্যান্সের কারণেই ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়ে যান ধোনি।

শেষ দিকে কেদার যাদবের ৭ বলে গড়া ১৬ রানের কল্যাণে ৫ উইকেটে ৩৭৭ রানের পাহাড় গড়ে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে খলিল আহমেদের গতি এবং কুলদীপ যাদবের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৫৩ রানে অলআউট উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ভারতের হয়ে তিনটি কর উইকেট ভাগাভাগি করেন খলিল ও যাদব।

এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয়ে ওপেনার রোহিত শর্মা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর