,

জসলিনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল না : অনুপ জালোটা

news-image

বিনোদন ডেস্ক : জসলিন মাথারুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবার শিরোনামে সংগীত শিল্পী অনুপ জালোটা। নিজের থেকে অর্ধেকেরও কম বয়সের বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই লাইমলাইটে ৬৫ বছরের অনুপ জালোটা। এবার জসলিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ। দাবি করলেন, জসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্কই ছিল না তার।

প্রথম দিন থেকেই জসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের ট্রোলড হতে হয়েছে এই গায়ককে। শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। বাদও পড়েছেন তারা সালমান খানের বিগ বস হাউস থেকে।

জসলিনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? অনুপের দাবি, আমাদের সম্পর্ক ভালোবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনও কোনও শারীরিক সম্পর্ক ছিল না। জসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু মাত্র সঙ্গীতকে ঘিরেই। কোনও রকম শারীরিক সম্পর্কই ছিল না।

অনুপ জানান, কিছু দিন তারা বিগ বস হাউসে একসঙ্গে কাটিয়েছেন। অসম্ভব ভালো একটা সময় কাটিয়েছেন। কথা বলেছেন। এর কোনও তুলনাই হয় না।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন অনুপ। তার কথায়, আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা