,

সংকট সহিংস রক্তপাতে রূপ নিতে পারে : শ্রীলঙ্কার স্পিকারের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার জাতীয় সংসদের স্পিকার কারু জয়াসুরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সংসদ পুনর্বহাল না করলে দেশের চলমান রাজনৈতিক সংকট সহিংস রক্তপাতে রূপ নিতে পারে এবং লোকজন রাস্তায় নেমে আসতে পারে।

বহিষ্কৃত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের অনুগত সংসদ সদস্যরা তাদের সমর্থকদের প্রতি রাজধানী কলম্বোয় সমবেত হওয়ার আহ্বান জানানোর পর স্পিকার জয়াসুরিয়া এ হুঁশিয়ারি দিলেন।

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে সরিয়ে দিয়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। এরপর শ্রীলঙ্কায় রজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

প্রেসিডেন্টকে হত্যাপ্রচেষ্টা তদন্তের বিষয়ে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে যথেষ্ট তৎপরতা চালান নি বলে অভিযোগ করে প্রেসিডেন্ট সিরিসেনা তাকে বরখাস্ত করেন এবং রাজাপাকসেকে নিয়োগ দেন। তবে বিক্রমাসিংহে ক্ষমতা ছাড়তে রাজি হন নি। এরইমধ্যে এ সংকটকে কন্দ্রে করে দেশটিতে একজন নিহত হয়েছেন।

স্পিকার কারু জয়াসুরিয়া বিক্রমাসিংহেকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সংসদ বাদ দিয়ে যদি সংকটকে রাস্তায় নিয়ে যায় তাহলে ভয়াবহ রক্তপাত শুরু হবে।

এদিকে, মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় রানাতুঙ্গাকে আটকের পর আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চীন বলেছে, তারা শ্রীলঙ্কা পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে। আমেরিকা গতকাল এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে সংসদ ডাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর