,

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

news-image

নিউজ ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘কিং অব দি ব্যাটেল’ হিসেবে খ্যাত বাংলাদেশ সাঁজোয়া কোরের ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বগুড়া সেনানিবাসস্থ বাংলাদেশ সাঁজোয়া কোরের প্রশিক্ষণ কেন্দ্র আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে তাকে ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাঁজোয়া কোরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠ অধিনায়ক ও সিনিয়র মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হওয়ার পর এ কোরের সদস্যদের উদ্দেশ্যে দরবারে তিনি বক্তব্য প্রদান করেন। এ সময়ে আজিজ আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান।

পরে তিনি সাঁজোয়া কোর সেন্টার এন্ড স্কুলের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া চিরন্তন’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনী প্রধান সেখানে একটি গাছের চারা রোপন করেন।

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ৩৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সকল অধিনায়কদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর