,

আদমজী ইপিজেডে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে আহত ৫০

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় পুলিশ শ্রমিকদেরকে সড়ক থেকে সরানো চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশত শ্রমিক।

আজ (সোমবার) সকাল ৭ টার দিকে আদমজী ইপিজেড এর সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে তারা আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

পরে আবার ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবন্ধকতা তৈরি করে। সেখান থেকে সকাল ৯টায় তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে শ্রমিকরা ১০ থেকে ১৫টি গাড়ি ভাংচুর করে এবং একটি কাভার্ড ভ্যানে (চট্টমেট্রো ট ১১০১৬৬) আগুন ধরিয়ে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও শ্রমিকদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অর্ধশত শ্রমিক। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হয়। আহত শ্রমিকদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি জাহিদুর রহমান জানান, শ্রমিকদের পাওনা মালিকপক্ষ থেকে আদায় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপরদিকে সকাল থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করেছি।

শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে তিন হাজার শ্রমিক কাজ করছে। ৫ থেকে ৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারাখানা কর্তৃপক্ষ। এ পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় বিক্ষুদ্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে। এ অবস্থায় শ্রমিকরা বাসা ভাড়াসহ সংসার চালানো নিয়ে শঙ্কায় রয়েছে।

এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকাল থেকে ইপিজেড গেট সংলগ্ন আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখায় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে তীব্র যানজট রয়েছে।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’