সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাসে একাই ছিলাম, সব বাতি বন্ধ করে আমাকে চালক…’

news-image

চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের ধুল্ল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক জামালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই নারী শ্রমিক ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। চালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় অফিস ছুটি হওয়ার পর অন্যদের সঙ্গে পোশাক শ্রমিক পরিবহনের ওই বাসে উঠি। ধুল্ল্যা এলাকায় অন্য পোশাক শ্রমিকরা নেমে যাওয়ার পর বাসে একাই ছিলাম আমি। কিছুদূর যাওয়ার পর বাসের সব বাতি বন্ধ করে দিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা চালায় চালক। পরে তার হাত-পা ধরে বিষয়টি কাউকে বলব না শর্তে তার হাত থেকে মুক্তি পাই। এরপর সাটুরিয়া বাজার ব্রিজ এলাকায় বাস থেকে নেমে যাই। সেখানে অপেক্ষায় থাকা আমার বাবার কাছে ঘটনাটি জানাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’

ওই নারী পোশাক শ্রমিক ধামরাই উপজেলার বাথুলি এলাকার কিউটেক্স কারখানায় কাজ করেন। তার বাড়ি সাটুরিয়া সদর ইউনিয়নে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার