সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুজোর ছুটিতে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে মিম

news-image

বিনোদন ডেস্ক : এবারের পুজোর ছুটিতে বাগেরহাটে থাকবেন বিদ্যা সিনহা মিম। এই তথ্য মঙ্গলবারই আরটিভি অনলাইনকে জানিয়েছিলেন তিনি। বুধবার অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। বিজয়া দশমীর উৎসবে বাগেরহাটে দাদার বাড়িতে থাকবেন এই তারকা।

বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে। প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি।

মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর এই পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে সেখানে পূজার আনন্দ হবে। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশ থেকেই অনেকে বেড়াতে আসবেন। এবারের পূজা উদযাপন করবো বাগেরহাটে। দশমীর পর ঢাকায় ফিরবো।’

জানা গেছে, ২০১০ সাল থেকে বাগেরহাটের শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম দুর্গা পূজার আয়োজন করা হয়। মিমের মাসির ছেলে লিটন শিকদার এই আয়োজনের উদ্যোক্তা।

২০১৬ সালে এই পূজামণ্ডপে প্রতিমার সংখ্যা ছিল ৬০১টি। ২০১৭ সালে ছিল ৬৫১টি। আর এ বছর এই মণ্ডপে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। কেউ কেউ মনে করেন, প্রতিমার সংখ্যা দিক দিয়ে এশিয়ার সবচেয়ে বড় পূজামণ্ডপ এটি।

বাগেরহাট থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মিম। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাপলুডু’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।ছবিটিতে মিমের সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ, জাহিদ হাসান। এছাড়া দেশের গুণী অনেক শিল্পীকে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার