সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মাহবুব তালুকদার

news-image

নিউজ ডেস্ক : আগামী ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সম্প্রতি আলোচনায় থাকা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বাংলাদেশ নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আগামী ৩১ অক্টোবর তফসিল ঘোষণার আগেই তিনি দেশে ফিরবেন বলে নোটিশে বলা হয়েছে। তিনি তার নিজের ব্যক্তিগত কাজে এবং খরচে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন।

মাহাবুব তালুকদার বলেন, আমার ছেলে ও ভাই কানাডা থেকে আমেরিকায় আসবে। আমি ঢাকা থেকে আমার মেয়েকে সঙ্গে নিয়ে আমেরিকায় যাচ্ছি। আমার পরিবারের সাত আটজন সেখানে একত্রিত হব। একমাস আগেই আমি টিকেট কেটে রেখেছি।

আগামী ৩০ অক্টোবরের আগে আরেকটি কমিশন সভা হচ্ছে, ওই কমিশন সভায় তফসিলের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সে সময়ও দেশের বাইরে থাকলে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী নির্বাচন কমিশন সভায় অংশ নিতে পারছি না।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) সভায় নিজের বক্তব্য পেশ করার সুযোগ না পাওয়ায় গত সোমবার (১৫ অক্টোবর) নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন তিনি। পরে সংবাদ সম্মলনে তিনি তার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন।

এছাড়াও, গত ৩০ আগস্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধীতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সেদিনের কমিশন সভাও বর্জন করেছিলেন মাহবুব তালুকদার।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার