মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে জঙ্গিবাদ প্রভাব ফেলবে না: আইজিপি

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনে দেশের আইনশৃংখলা ও সার্বিক নিরাপত্তার ব্যাপারে পুলিশ তৎপর থাকবে। আগামী জাতীয় নির্বাচনে জঙ্গিবাদ কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, যে কোনো আশঙ্কাকে সামনে রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করে থাকি।

নরসিংদী জেলায় সম্প্রতি জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে আইজিপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযানে দুইজন জঙ্গি নিহত হয়েছে।

আত্মসমর্পণ করা দুই জঙ্গির পরিচয়ের ব্যাপারে আইজিপি জানান, তাদেরকে এখনো পুরোপুরিভাবে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। প্রাথমিকভাবে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেলেও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাই তাদের ব্যাপারে এখন আর কিছু বলা সম্ভব নয়। তবে সার্বিক দিক বিবেচনা করে সকল বিষয়ের উপর পুলিশের নজরদারি রয়েছে।

জাভেদ পাটোয়ারী বলেন, সারা দেশে পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের জঙ্গি হামলা হয়নি এবং হামলার কোন আশঙ্কাও নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক।

এ সময় বক্তব্য রাখেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর সাহা ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমানসহ অনেকে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়