,

পুজোয় কী করবেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : এবারের পুজোয় ব্যস্ত সময় কাটাবেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ গোত্র’। এই ছবিটিতে প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসিত হয়েছে। ফলের এবারের পুজোয় বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি।

সপ্তমীর সকালে দর্শকদের শুভেচ্ছা জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, কীভাবে কাটাবেন সপ্তমী। প্রিয়াঙ্কা বলেন, এখন কিছু প্যান্ডেলে যেতে হবে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য। তারপর বন্ধুদের সঙ্গে লাঞ্চ। বিকেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো। আর আমার পুজো, মানে বাঘাযতীন তরুণ সংঘের মাঠে আমি থাকব। আপনারও আসুন না, দেখা হয়ে যাবে।

পুজোতে ছেলে সহজের সঙ্গেও অনেকটা সময় কাটাবেন নায়িকা। শুটিংয়ের ব্যস্ততা নেই। তাই ছেলেকে নিয়ে ঠাকুর দেখার পরিকল্পনাও রয়েছে। তবে প্রিয়াঙ্কা এবং রাহুলের দাম্পত্য বিবাদ এখন আদালতের দরজায়। কিন্তু সেই খারাপ লাগাকে পিছনে রেখেই এগিয়ে যেতে চান নায়িকা।

প্রিয়াঙ্কা বলেন, সময়কে নিজের মতো করে উদযাপন করতে জানি। ছেলেকে নিয়ে এখন পুজোর আনন্দের মধ্যেই থাকতে চাই। দিনভর ঘুরে বেড়াবো, আনন্দ করবো।

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ