,

জয়া আহসানের পুজোর স্মৃতি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান এখন ব্যস্ত রয়েছেন ‘দেবী’ সিনেমার প্রচারণা নিয়ে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান এবং তার ‘দেবী’ টিম।

এদিকে চলতি সপ্তাহেই ভারতের একটি বাংলা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়া শুনিয়েছেন তার পুজোর স্মৃতি। বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে জয়া আহসান বলেন, কলকাতার মতো এত বেশি সংখ্যায় না হলেও কয়েকটা পুজো খুব বড় করে হয়। যেমন বনানীর পুজো, ঢাকেশ্বরীর পুজো। তিন-চার দিন ধরে টেলিভিশনে অনুষ্ঠান প্রচার হয়।আরটিভি অনলাইন

ছোটবেলার স্মৃতি মনে করে জয়া আহসান বলেন, ‘তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি। ক্লাস এইট-নাইনের দিদিদের ‘চ্যালা’ হতাম আমরা। চ্যালা হয়েই সে কী আনন্দ। ক্লাস সিক্স পর্যন্ত আমি খুব ছোটখাটো চেহারার ছিলাম। টেবিলের উপরে আমাকে বসিয়ে রাখা হতো। ডাকা হতো ‘ফ্লাওয়ার ভাস’ বলে।’

তিনি আরও বলেন, ‘সকলে সালোয়ার-কামিজ পরলেও আমার হাফ প্যান্ট পরায় বাধা ছিল না। আর ছোট বলে সব জায়গায় যাওয়ার অনুমতিও ছিল। যাদের চ্যালা হতাম, তাদের হুকুমে রাতের বেলা প্রতিমার সামনের ফল-নাড়ু চুরি করে আনতাম।’
‘দিদিরা এত দুষ্টু ছিল, বলত একটা কিছু ভেঙে রেখে আসবি, যেন মনে হয়, ঠাকুর এসে খেয়ে গিয়েছে।’- যোগ করেন জয়া আহসান

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ