রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে নারী গ্রেপ্তার

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার ২৯ ও ৩১ ধারায় রুমি আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ।

রুমি উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভালুকা গ্রামের মরহুম সরকার খবির উদ্দিনের মেয়ে।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস রুমিকে গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ললিউল্লাহ নামে একটি ফেক ফেসবুক আইডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়। রুমি ওই ব্যঙ্গ চিত্রটি তার নিজ নামের আইডিতে শেয়ার করে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। থানা পুলিশ ওই রাতেই ভালুকা গ্রামে রুমির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার রুমিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে রুমির সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, দলীয় নেতার ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ওই আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে কমেন্টস করে আমি তা শেয়ার করি। কিন্তু আমার কমেন্টের লেখাটি রিমোভ করে দিয়ে শুধু শেয়ার দেখিয়ে আমার নামে মামলা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু