,

শেষ মুহূর্তে ধরা পড়ছে ইলিশ, জেলেদের মুখে হাসি

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মেঘনা নদীতে শেষ মুহূর্তে ধরা পড়ছে ইলিশ মাছ। জাল ফেললেই পাওয়া যাচ্ছে মাঝারি ও বড় ধরনের ইলিশ। মাছ বিক্রি করে ঘাটগুলোতে প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি টাকা।

মাছ ধরতে নদীতে জাল নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। গেল কয়েকদিন ধরে জালে প্রচুর মাছ ধরা পড়ছে। সকল খরচ বাদ দিয়ে বর্তমানে তাদের দিয়ে সংসারও চালছে ভালোভাবে।

গত দু সপ্তাহ আগেও নদীতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে জেলেদের। বর্তমানে চিত্র এখন ভিন্ন।
এদিকে হাঁকডাক মুখরিত আড়তগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। দূর-দূরান্ত থেকে মাছ কিনতে আসছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পাশাপাশি ইলিশ কিনছেন বিভিন্ন পেশার মানুষ।

কমলনগরের মতির হাট, লধুয়া ঘাট, চর ফলকন, সদরের মজুচৌধুরী হাট, বুড়ির ঘাট, রায়পুরের চর কাচিয়াসহ বেশ কয়েকটি আড়তে চলছে জমজমাট বেচাকেনা। দামও কিছুটা নাগালের মধ্যে বলে জানান ব্যবসায়ীরা।

জেলা মৎস কর্মকর্তা এসএম মহিব উল্লাহ আরটিভি অনলাইনকে বলছেন, প্রশাসনের সহযোগিতায় জেলা মৎস্য বিভাগ মা ইলিশ ও ঝাটকা ইলিশ সংরক্ষণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিগত সময়ে সফল অভিযানের ফলে বর্তমানে সুফল পাচ্ছে জেলেরা।

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত ছোট-বড় প্রায় ৩০টি মাছ ঘাটে জেলেরা মাছ বিক্রি করছেন। জেলায় প্রায় ৬৫ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে নিবন্ধিত রয়েছে ৪৬ হাজার ৮শ জেলে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’