,

কক্সবাজারের ফ্লাইট ঘুরতে ঘুরতে নামলো চট্টগ্রামে

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার বিএস-১৪১ ফ্লাইটটিতে ত্রুটি দেখা দেয়ায় সেটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ার নামছিল না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমকে জানিয়েছেন ফ্লাইটের পাইলট।

বুধবার দুপুরে প্রথম চেষ্টায় ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ (নোস ল্যান্ডিং) করে। অবতরণের পর ফ্লাইটটিকে ফায়ার ব্রিগেডসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক জসিম উদ্দিন জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম বলেন, ফ্লাইটে ১১ শিশুসহ (ইনফ্যান্ট) ১৬৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল। এদের সবাই নিরাপদে আছেন। ফ্লাইটটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন জাকারিয়া। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করিয়েছেন।বর্তমানে ওই যাত্রীরা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’