,

যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় হারিকেন ফ্লোরেন্সের তাণ্ডব

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে জলচ্ছ্বাস ও ব্যাপক ঝড়-বৃষ্টির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্নিঝড়টির তাণ্ডব চলছে। এ ঝড়ের প্রভাবে ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় কয়েক ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আঘাত হানার আগে ঘূর্নিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

যদিও এখনো ঘূর্নিঝড়টির তাণ্ডব শেষ হয়নি। ইতোমধ্যেই মোরহেড সিটির অংশবিশেষ জলোচ্ছ্বাসের কবলে পড়ে প্লাবিত হয়েছে। ফলে ঠিক কোন কোন এলাকায় কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বন্যার পানি বেড়ে ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রশাসক ব্রক লং জানিয়েছেন, ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে। ফ্লোরেন্স দুর্বল হয়ে পড়লেও এটি এখনো খুবই বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে