,

ভারতে নারীদের আত্মহত্যার পরিমান ৭১.২ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব পরিসংখ্যানের নিরিখে ভারতে নারীদের আত্মহত্যার অনুপাত অনেকটাই বেশি। দেশটির এক লক্ষ নারীর মধ্যে ১৫ জন আত্মঘাতী হন। পুরুষদের ক্ষেত্রে এর পরিসংখ্যান ২৪ দশমিক ৪ শতাংশ।

একটি আন্তর্জাতিক জার্নালের গবেষণায় বিষয়টি উঠে এসেছে। ল্যানসেট পাবলিক হেলথ নামের এই জার্নালে ভারতীয় মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে করা গবেষণার ফলাফলও রয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের ১০ জন আত্মঘাতী নারীর মধ্যে চার জনই ভারতীয়। এ সকল নারীদের মধ্যে ৭১ দশমিক ২ শতাংশের বয়সই ৪০ এর নীচে।

এই মৃত্যুর পিছনে কারণ হিসেবে উঠে এসেছে লিঙ্গ বৈষম্য, পরিবারের সহযোগিতার অভাব।

জার্নালে বলা হয়েছে, ১৯৯০-এর পর থেকে ভারতে আত্মহত্যার পরিসংখ্যান প্রায় ২৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে নারীদের আত্মহত্যার পরিসংখ্যান নীচের দিকে নেমেছে।

কিন্তু বিশ্বের নিরিখে ভারতীয় নারীদের আত্মঘাতী হওয়ার পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়েছে ল্যানসেট পাবলিক হেলথ নামের জার্নালটিতে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা