,

রংপুরে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মাদকবিরোধী অভিযানে শওকত আলী ওরফে ঘুঘু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে জেলার কোতোয়ালি থানায় ঘাঘট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত শওকতের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। র‌্যাব-১৩ গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি খন্দকার গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম মর্তুজা জানান, বৃহস্পতিবার রাতে রংপুরের কোতোয়ালি থানাধীন ১২নং ওয়ার্ডে র‌্যাবের একটি দল মাদক উদ্ধার অভিযানে যায়। এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানকার তিন-চারজন বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ছয় কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় এক র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন এএসপি গোলাম মর্তুজা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর