,

প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয় বানালেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবনে স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে জিও নিউজ। একই দেশটির প্রাদেশিক গভর্নর হাউজ গুলোকে গড়ে তোলা হচ্ছে জাদুঘর হিসেবে।

পাক শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ বলেন, ‘আগের সরকারের রাজকীয় জীবনযাপন দেখে মানুষ বিরক্ত হয়ে পড়েছিল।’

তিনি বলেন, সরকারি অর্থ সাশ্রয় করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী ভবনে থাকছেন না। প্রাদেশিক গভর্নররাও সরকারি বাসভবনে থাকছেন না।

পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবন পরিচালনায় বছরে খরচ হয় ৪শ ৭০ মিলিয়ন রুপি।

একই সঙ্গে প্রাদেশিক গভর্নর হাউজগুলোতেও গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা। শিক্ষামন্ত্রী মেহমুদ বলেন, লাহোরের গভর্নর হাউজ হবে জাদুঘর ও আর্ট গ্যালারিতে। একই সঙ্গে একটি অংশে জনসাধারণের জন্য পার্ক গড়ে তোলা হবে।

পাঞ্জাব হাউজ হবে পর্যটন কমপ্লেক্স। করাচি ও বেলুচিস্তানের গভর্নর হাউজও হবে জাদুঘর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর