,

তফসিলের আগে দাবি না মানলে সরকার পতনের ঐক্যবদ্ধ আন্দোলন: মোশাররফ

news-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমাদের সকল দাবি পূরণ করতে হবে। অন্যথায় এদেশের জনগণ একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলে ১২টা পর্যন্ত।

মানববন্ধনে মোশাররফ হোসেন বলেন, সংসদ ভেঙে দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, এই নির্বাচন কমিশন সংস্কার করে আগামী নির্বাচন হতে হবে সেনাবাহিনীর উপস্থিতিতে।

তিনি আরো বলেন, আজকে সারা দেশের মানুষ যেমন এই দাবিতে একমত, সারাবিশ্বও বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া এদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। হতে দেয়া হবে না। তাই আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই বেগম খালেদা জিয়াকে নি:শর্তভাবে মুক্তি দিতে হবে।

মোশাররফ বলেন, খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ। কিন্তু সরকার তার উপযুক্ত চিকিৎসা দিচ্ছে না। বেগম খালেদা জিয়া মুক্ত হলে তিনি তার উপযুক্ত চিকৎসা নিতে পারবেন এবং সুস্থ হয়ে আগামী গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর