,

টেলিভিশন শোতে কাঁদলেন গোলাম রাব্বানী (ভিডিও)

news-image

বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে টেলিভিশন শোতে এসে কাঁদলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রবিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন ‘তৌহিদ আফ্রিদি শো’তে কান্নায় বেঙ্গে পড়েছেন তিনি।

ছাত্রলীগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজের প্রয়াত মায়ের স্বপ্নের কথা তুলে ধরে তা বাস্তবায়নে নিজের কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে রাব্বানীকে উপস্থাপক প্রশ্ন করেন, আপনার ভালবাসার মানুষ কে? জবাবে রাব্বানী বলেন, আমার জীবনের সবচেয়ে ভালবাসার মানুষ ছিলেন আমার মা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ছাত্রলীগের কমিটি ঘোষণা করার আট দিন আগে মা চিরদিনের মত চলে গেছেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার খবর শুনলে সব থেকে মা বেশি খুশি হতেন বলেও জানান রাব্বানী। বলেন, আমার মাও ছাত্রলীগের কর্মী ছিলেন। ছাত্রলীগ আমাদের অনেক আবেগের সংগঠন। কারণ, অনেক কষ্টে শ্রমদিয়ে ছাত্রলীগ দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এবার কমিটি দেয়ার সময়ও তার চোখে কতটা প্রত্যাশা দেখেছি। সাধারণ মানুষও ছাত্রলীগের প্রতি অনেক প্রত্যাশা। যার প্রতি প্রত্যাশা বেশি তার প্রতি অভিযোগ, অনুযোগও বেশি থাকবে এটাই স্বাভাবিক।

এ কথা বলতে বলতেই একপর্যাযয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাব্বানী।

https://youtu.be/c9vF5LFV668

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর